অনলাইন ইউটিউব বনাম ব্লগিং অর্থ উপার্জনের সর্বোত্তম উপায় যা উপার্জনের পক্ষে সেরা



অনলাইন ইউটিউব বনাম ব্লগিং অর্থ উপার্জনের সর্বোত্তম উপায় যা উপার্জনের পক্ষে সেরা


আজ আলোচনা করব কোনটি থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন:


ইনভেস্ট ( ব্লগ) : ব্লগিং শুরু করতে হলে একদম ইনভেস্ট না করলেও চলবে। সম্পূর্ণ ফ্রিতে ব্লগিং করতে পারবেন। তবে একদম ফ্রিতে ব্লগিং শুরু করলে সফলতা পাবেন কি পাবেন না সেটি আপনার ব্যাপার। সফলতা পেতে একটু দেরি হবে যদি ভালো ভাবে লেগে থাকেন। অথবা একটু ইনভেস্ট করেও ব্লগিং শুরু করতে পারেন। যদি পারেন ওয়ার্ড প্রেসে ব্লগ সাইটটি ক্রিয়েট করবেন। ডোমেইন হোস্টিং কিনবেন। আর যদি ব্লগারে করেন ডোমেইন হোস্টিং কিনতে না চান তাহলেও কিন্তু হবে। যদি এখানে নিয়মিত কাজ করেন। এরজন্য একটি পেইড থিম কিনবেন এবং একটি মাস্টার ডোমেইন ব্যবহার করবেন। মাত্র দুই হাজার টাকা খরচ করে আপনারা ব্লগ শুরু করতে পারেন। আর যদি ফ্রিতে করেন তাহলে তো কোন টাকার প্রয়োজন পরবে না।


ইনভেস্ট (ইউটিউব): ইউটিউবিং শুরু করতে হলে অবশ্যই আপনার একটি ক্যামেরা থাকা লাগবে। ফোনের ক্যামেরা থেকেও যদি আপনার ফোনের ক্যামেরাটি ভালো মানের হয়। এরপর আপনার একটি স্ট্যান্ড কিনা লাগবে। লাইটিং সেটাপ করা লাগবে। আপনার ভালো মানের একটি মাইক্রোফোন কিনা লাগবে এবং একটি ল্যাপটপ থাকা লাগবে আরো কিছু যন্ত্রাংশ লাগবে আমি ছোট একটি ধারণা দিলাম। সুতরাং ইউটিউবিং শুরু করতে গেলে নূন্যতম আপনাকে ৩০-৪০ টাকা খরচ করতে হবে।

সময় ( ব্লগ) : যদি ব্লগিং শুরু করেন তাহলে শুয়ে বসে থেকেও আপনার মোবাইল থেকে কন্টেন্ট লিখতে এবং আপলোড দিতে পারবেন। যে কোন কন্টেন্ট লিখতে খুব বেশি পরিশ্রম করতে হবে না। প্রতিদিন যদি ৫-৬ ঘন্টা যদি সময় দেন তাহলে প্রতিদিন ইউনিক নূন্যতম ৫ টা পোস্ট করতে পারবেন।

সময় ( ইউটিউব): আর যদি ইউটিউবিং শুরু করেন তাহলে আপনাকে ভিডিও বানাতে হবে। স্ক্রিপ্ট লিখতে হবে ভিডিওটি শুট করতে হবে। ইডিট করতে হবে। থামনাইল ক্রিয়েট করতে হবে। টাইটেল, প্রেসক্রিপশন ক্রিয়েট করতে হবে। সব কিছু করার পর ভিডিওটি আপলোড দিতে পারবেন। যদিও একটানা কাজ করেন তারপরও আপনাকে একটি ভিডিওর পিছনে ৫-৭ ঘন্টা সময় ব্যয় করতে হবে।

আর্ণিং ( ব্লগ) : আর্ণিং এর ক্ষেত্রে ব্লগিং এগিয়ে থাকবে। আপনার ব্লগে আপনি যদি প্রতিদিন ১০০০ ভিজিটর আনতে পারেন তাহলে ১০-২০ ডলার ইনকাম করতে পারবেন।


আর্ণিং (ইউটিউব) : ইউটিউব এর ক্ষেত্রে আর্ণিং অনেক কষ্টকর। ইউটিউবে প্রতিদিন ২০-২৫ হাজার ভিউ হলে আর্ণিং হয় ২-৩ ডলার। কারণ বাংলা কন্টেনটে বা বাংলা ভিডিওতে CPC কিংবা RPM এর পরিমাণ খুবই কম। কিন্তু ব্লগের ক্ষেত্রে বাংলা কন্টেন্ট হলেও ৫-৬ CPC আপনি পাবেন। কিন্তু ইউটিউবে বেশির ভাগ ভিডিওতে ১০ হাজার ভিউতে ১ ডলার পাওয়া যায়।

সুতরাং বুঝতেই পারছেন ইউটিউব থেকে ব্লগিং এ খুব সহজেই ইনকাম করতে পারবেন। এজন্য আমি বলছি না ইউটিবিং করবেন না। আপনার ইউটিউবিং, ভিডিও তৈরি করতে ভালো লাগলে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন।

No comments:

Post a Comment